আপনি উন্নত সুরক্ষা চালু করলে, সবথেকে শক্তিশালী সুরক্ষা এবং গোপনীয়তা ফিচারের সুবিধা পাবেন, যা আপনাকে এবং আপনার ডিভাইসকে অনলাইন অ্যাটাক, ক্ষতিকর অ্যাপ এবং ডেটা ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
এই ফিচারের মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যায়:
- সেরা কোয়ালিটির সুরক্ষা ও খুব কম সমস্যা: উন্নত সুরক্ষা চালু করলে, আপনার ডিভাইসকে সক্রিয়ভাবে সুরক্ষিত করার জন্য Android-এর সবচেয়ে কার্যকর নিরাপত্তা ফিচারে অ্যাক্সেস দেয়, একই সাথে এটি ব্যবহার করা সহজ এবং এটি অনেকটা বাধাহীন অভিজ্ঞতা প্রদান করে।
- সহজে অ্যাক্টিভেট হয়: উন্নত সুরক্ষা ফিচারটি, ডিভাইস সুরক্ষিত রাখার কাজটিকে সহজ এবং অ্যাক্সেসযোগ্য করে তোলে। উন্নত নিরাপত্তার সুবিধা পেতে আপনাকে নিরাপত্তা বিশেষজ্ঞ হতে হবে না।
- বিবিধ প্রতিরোধ ব্যবস্থা: ব্যবহারকারী উন্নত সুরক্ষা চালু করলে, সিস্টেম উন্নত সুরক্ষার আওতায় থাকা আলাদা আলাদা নিরাপত্তা ফিচারগুলিকে ভুলবশত বা ক্ষতিকরভাবে বন্ধ হতে দেয় না। এটি একটি "বিবিধ প্রতিরোধ ব্যবস্থা" কৌশল ব্যবহার করে, যেখানে একাধিক নিরাপত্তা স্তর একসাথে কাজ করে।
- অ্যাপের সাথে সহজ নিরাপত্তা ইন্টিগ্রেশন: উন্নত সুরক্ষা এমন এক কন্ট্রোল পয়েন্ট হিসেবে কাজ করে যা Chrome, Google Message এবং Google-এর ফোন সহ আপনার পছন্দের অনেক Google অ্যাপে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সেটিংস অ্যাক্টিভেট করে দেয়। এছাড়া, উন্নত সুরক্ষা ভবিষ্যতে যেসব থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করতে চাইবে সেগুলিকেও অন্তর্ভুক্ত করবে। আপনি যদি ডেভেলপার হন এবং উন্নত সুরক্ষার সাথে আপনার অ্যাপ ইন্টিগ্রেট করতে চান, তাহলে উন্নত সুরক্ষা মোডের সাথে কীভাবে ইন্টিগ্রেট করবেন তা জানুন।
ডিভাইসের সুরক্ষা চালু করা
গুরুত্বপূর্ণ:- 'উন্নত সুরক্ষা' ফিচারটি চালু করার আগে, স্ক্রিন লক ব্যবহার করতে হবে।
- ডিভাইসের সুরক্ষা চালু করার জন্য, আপনার ডিভাইসটি রিবুট করার প্রয়োজন হতে পারে।
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- উন্নত সুরক্ষা পৃষ্ঠাটি খুলতে:
- সেটিংস অ্যাপের মাধ্যমে:
- নিরাপত্তা ও গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
- “অন্যান্য সেটিংস” বিকল্পের মধ্যে, উন্নত সুরক্ষা বিকল্পে ট্যাপ করুন।
- Google সেটিংসের মাধ্যমে:
- Google
সব পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
- “ব্যক্তিগত ও ডিভাইসের নিরাপত্তা” বিকল্পের মধ্যে উন্নত সুরক্ষা বিকল্পে ট্যাপ করুন।
- Google
- সেটিংস অ্যাপের মাধ্যমে:
- “উন্নত সুরক্ষা” বিকল্পের মধ্যে, ডিভাইসের সুরক্ষা চালু করুন।
- চালু করুন বিকল্প বেছে নিন।
- কিছু ডিভাইসে, আপনাকে রিস্টার্ট করুন অথবা পরে রিস্টার্ট করুন প্রম্পট দেখানো হতে পারে, যেটি নির্দেশ করে যে কিছু ফিচার চালু করার জন্য আপনার ডিভাইস রিবুট করতে হবে।
- আপনি "পরে রিস্টার্ট করুন" বিকল্প বেছে নিলে, "উন্নত সুরক্ষা" পৃষ্ঠায় গিয়ে আপনার ডিভাইস রিস্টার্ট করতে পারবেন। এখনই রিস্টার্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
আপনার Google অ্যাকাউন্ট 'উন্নত সুরক্ষা' প্রোগ্রামে এনরোল করতে:
- “উন্নত সুরক্ষা” বিকল্পের মধ্যে, অ্যাকাউন্ট সুরক্ষা বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
পরামর্শ: উন্নত সুরক্ষা চালু করার পরে যদি স্ক্রিন লক বন্ধ করে দেন, তাহলেও প্রোগ্রামটি অ্যাক্টিভ থাকবে। কিছু সুরক্ষা যথাযথভাবে কাজ নাও করতে পারে এবং এই সীমাবদ্ধতা সম্পর্কে আপনাকে জানাতে একটি সতর্কতা দেখাবে।
ডিভাইসের সুরক্ষা প্রোগ্রাম বন্ধ করা
গুরুত্বপূর্ণ:
- উন্নত সুরক্ষা বন্ধ থাকার সময় কিছু সুরক্ষা সেটিংস আগের অবস্থায় ফিরিয়ে আনতে, ডিভাইসটি রিবুট করতে হতে পারে। উন্নত সুরক্ষা বন্ধ করলে, এতে থাকা সেটিংস চালু করার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে।
- আপনার Google অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সুরক্ষায় এনরোল করলে, আপনি ডিভাইসের সুরক্ষা বন্ধ করার পরেও কিছু সুরক্ষা চালু থাকতে পারে। অ্যাকাউন্ট সুরক্ষা থেকে কীভাবে নাম সরিয়ে নিতে হবে তা জানুন।
- ডিভাইসের 'সেটিংস
' খুলুন।
- উন্নত সুরক্ষা পৃষ্ঠাটি খুলতে:
- সেটিংস অ্যাপের মাধ্যমে:
- নিরাপত্তা ও গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
- “অন্যান্য সেটিংস” বিকল্পের মধ্যে, উন্নত সুরক্ষা বিকল্পে ট্যাপ করুন।
- Google সেটিংসের মাধ্যমে:
- Google
সব পরিষেবা বিকল্পে ট্যাপ করুন।
- “ব্যক্তিগত ও ডিভাইসের নিরাপত্তা” বিকল্পের মধ্যে উন্নত সুরক্ষা বিকল্পে ট্যাপ করুন।
- Google
- সেটিংস অ্যাপের মাধ্যমে:
- “উন্নত সুরক্ষা” বিকল্পের মধ্যে, ডিভাইসের সুরক্ষা বন্ধ করুন।
- বায়োমেট্রিক্স বা পিনের মাধ্যমে যাচাইকরণ করুন।
- আপনি অ্যাকাউন্ট সুরক্ষায় এনরোল করলে, যাচাইকরণের আগে চালিয়ে যান বিকল্পে ট্যাপ করুন।
- কিছু ডিভাইসে, আপনাকে রিস্টার্ট করুন অথবা পরে রিস্টার্ট করুন প্রম্পট দেখানো হতে পারে, যেটি নির্দেশ করে যে কিছু ফিচার বন্ধ করার জন্য আপনার ডিভাইস রিবুট করতে হবে।
উন্নত সুরক্ষা সম্পর্কে
উন্নত সুরক্ষা প্রোগ্রামের মাধ্যমে পাওয়া সুরক্ষা পর্যালোচনা করুন।
- অ্যাপ:
- Google Play Protect: ম্যালওয়্যার এবং অযাচিত সফ্টওয়্যার থেকে Android-এর বিল্ট-ইন সুরক্ষা, সমস্ত ডিভাইসের জন্য ডিফল্ট হিসেবে চালু থাকে, সাথে ক্ষতিকারক আচরণ শনাক্ত করতে অ্যাপ এবং ডিভাইস চেক করে। উন্নত সুরক্ষা চালু থাকলে, এটি বন্ধ করা যাবে না। Google Play Protect কীভাবে আপনার অ্যাপ সুরক্ষিত এবং ডেটা ব্যক্তিগত রাখতে সাহায্য করে তা জানুন।
- অজানা অ্যাপ: উন্নত সুরক্ষা ফিচার, অজানা সোর্স থেকে আসা অ্যাপ ইনস্টলেশন ব্লক করবে এবং অজানা সোর্স থেকে আসলে ইনস্টল করা অ্যাপের আপডেট ব্লক করবে। অজানা সোর্স থেকে ডাউনলোড করা অ্যাপ যাচাই করা নাও হতে পারে এবং এতে ক্ষতির প্রবল সম্ভাবনা থাকতে পারে।
- Memory Tagging Extension (MTE): এই এক্সটেনশন কাজ করে এমন অ্যাপগুলির জন্য এটি অটোমেটিক চালু হয়ে যাবে এবং মেমরি সুরক্ষিত রাখতে সাহায্য করবে। Arm Memory Tagging Extension (MTE) সম্পর্কে আরও জানুন।
- ডিভাইসের নিরাপত্তা:
- চুরি শনাক্ত করার লক: আপনার ডিভাইস, চুরি সহ কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করলে, ডিভাইসটি অটোমেটিক লক হয়ে যাবে। চুরি শনাক্ত করার লক সম্পর্কে আরও জানুন।
- অফলাইন ডিভাইস লক: আপনার আনলক করা ডিভাইসটি যদি দীর্ঘ সময় ধরে অফলাইন থাকে, তাহলে এটি অটোমেটিক লক হয়ে যাবে। অফলাইন ডিভাইস লক সম্পর্কে আরও জানুন।
- ডিভাইস অ্যাক্টিভ না থাকলে রিবুট করার সুবিধা: আপনার ফোনটি ৭২ ঘন্টা পর্যন্ত লক থাকলে, এই সুবিধা ফোনটিকে অটোমেটিক রিবুট করে দেবে। রিবুট করার প্রসেসের পরে, ডিভাইস নতুন করে আনলক না করা পর্যন্ত ব্যবহারকারীর ডেটা পড়া যাবে না।
- USB সুরক্ষা: আপনি USB সুরক্ষার মাধ্যমে আপনার Android ডিভাইস সুরক্ষিত রাখতে পারবেন। আপনার স্ক্রিন লক করা থাকলে, এটি USB কানেকশনের মাধ্যমে অননুমোদিত অ্যাক্সেস থেকে আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখে। উন্নত সুরক্ষা মোডের সাহায্যে USB সংক্রান্ত ঝুঁকি থেকে আপনার Android ডিভাইসকে কীভাবে সুরক্ষিত রাখবেন তা জানুন।
- মেসেজ:
- স্প্যাম ও স্ক্যাম থেকে সুরক্ষা: Google Messages-এর স্ক্যাম এবং স্প্যাম থেকে সুরক্ষার ফিচার আপনাকে অযাচিত এবং সম্ভাব্য ক্ষতিকর মেসেজ শনাক্ত করতে এবং এড়িয়ে চলতে সাহায্য করে। স্প্যাম শনাক্তকরণের মাধ্যমে Google কীভাবে আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখে তা জানুন।
- অসুরক্ষিত লিঙ্ক: উন্নত সুরক্ষা ফিচার চালু থাকলে, Google Messages-এ অজানা ব্যবহারকারীদের কাছ থেকে পাঠানো লিঙ্ক সম্পর্কে সতর্কতা পাবেন। এটি আপনাকে ফিশিং প্রচেষ্টা ও ক্ষতিকর ওয়েবসাইট এড়িয়ে চলতে সাহায্য করে।
- নেটওয়ার্ক:
- 2G নেটওয়ার্ক থেকে সুরক্ষা: উপযুক্ত ডিভাইসের ক্ষেত্রে, উন্নত সুরক্ষা ফিচার চালু থাকাকালীন, আপনার ডিভাইস আর সেইসব 2G নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে না, যেগুলি কম সুরক্ষিত বলে মনে করা হবে।
- Google-এর ফোন:
- কলার আইডি এবং স্প্যাম: ফোন কলের উত্তর দেওয়ার আগেই Google-এর ফোনের মাধ্যমে পরিচিত স্প্যাম নম্বরগুলি শনাক্ত করুন।
- অটোমেটিক কল স্ক্রিন: যেসব অঞ্চলে এই সুবিধা উপলভ্য আছে সেখানে Google-এর ফোনে AI অ্যাসিস্ট্যান্ট, আপনার ডিভাইসে ইনকামিং কল স্ক্রিন করবে এবং স্প্যাম হিসেবে চিহ্নিত করা কলগুলি অটোমেটিক প্রত্যাখ্যান করে দেবে। কলের উত্তর দেওয়ার আগে কীভাবে স্ক্রিন করতে হয় তা জানুন।
- ওয়েব:
- Android-এ Safe Browsing: দ্রুত উদয় হওয়া ক্ষতিকারক ওয়েবসাইট থেকে ফিশিং অ্যাটাক ব্লক করতে, Android-এ Safe Browsing লাইভ থ্রেট প্রোটেকশন চালু করা হবে।
- Chrome ব্রাউজিং: নিরাপদ ব্রাউজিং নিশ্চিত করতে, সম্ভব হলে Chrome সমস্ত ওয়েবসাইট কানেকশনের জন্য HTTPS-এর ব্যবহার অটোমেটিক বলবৎ করবে।
- জাভাস্ক্রিপ্টের সুরক্ষা: Chrome-এ জাভাস্ক্রিপ্ট অপ্টিমাইজার বন্ধ হয়ে যাবে, এতে সুরক্ষা সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি কম হয়ে যাবে।
ডিভাইসের সুরক্ষার জন্য চেক করা অ্যাপ খুঁজুন
আপনি শুধুমাত্র Android 16 ডিভাইসের উন্নত সুরক্ষা সেটিংস থেকে “ডিভাইসের সুরক্ষার জন্য চেক করা অ্যাপ” ফিচার অ্যাক্সেস করতে পারবেন।
এই ফিচারে সেইসব অ্যাপ্লিকেশন তালিকাভুক্ত করা হয় যেগুলি ডিভাইসের সুরক্ষার স্ট্যাটাস চেক করতে পারে।
ডিভাইসের সুরক্ষার জন্য চেক করা অ্যাপ খুঁজে পেতে:
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- ডিভাইসের সুরক্ষার জন্য চেক করা অ্যাপের পৃষ্ঠা খুলতে:
- সেটিংস অ্যাপের মাধ্যমে:
- নিরাপত্তা ও গোপনীয়তা
উন্নত সুরক্ষা বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রল করে ফুটার বিভাগে যান।
- ডিভাইসের সুরক্ষার জন্য চেক করা অ্যাপ বিকল্পে ট্যাপ করুন।
- নিরাপত্তা ও গোপনীয়তা
- Google সেটিংসের মাধ্যমে:
- Google সেটিংস
সব পরিষেবা
উন্নত সুরক্ষা বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রল করে ফুটার বিভাগে যান।
- ডিভাইসের সুরক্ষার জন্য চেক করা অ্যাপ বিকল্পে ট্যাপ করুন।
- Google সেটিংস
- সেটিংস অ্যাপের মাধ্যমে: