BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হচ্ছে, হরমুজ বন্ধের দাবি তেহরানের
শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ত্যাগ করেন। অন্যদিকে ইরানের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই সেখানে পৌঁছেছেন। ওই দলে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রয়েছেন।
পিতৃত্ব কীভাবে পুরুষের মস্তিষ্কে প্রভাব ফেলে?
সাধারণভাবে মায়ের শরীর কীভাবে প্রসব ও মাতৃত্বের জন্য প্রস্তুত হয় - তা নিয়ে বিস্তর আলোচনা হয়। যেমন তার হরমোনের ওঠানামা, শরীরের আকৃতিতে পরিবর্তন এবং মস্তিষ্কের পুনর্গঠন। কিন্তু একজন বাবার মস্তিষ্ক আর শরীরও যে পিতৃত্বের জন্য প্রস্তুতি নেয় - তা আমরা কজন জানি?
পত্রিকা: 'চীনের সঙ্গে আলোচনায় থাকছে তিস্তা মহাপ্রকল্প'
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের খবরটি রবিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ দৈনিকের শিরোনামে গুরুত্ব পেয়েছে। এছাড়া রোহিঙ্গা ইস্যু ও বিশ্বকাপ ফুটবলের খবরও রয়েছে আলোচনায়।
ঢাকার বাস টার্মিনাল স্থানান্তরে চ্যালেঞ্জ হতে পারে যে সাত বিষয়
চারটি বাস টার্মিনাল ঢাকার বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ঢাকার যানজট কমবে বলেই মনে করা হচ্ছে। কোথায় নেওয়া হচ্ছে এই বাস টার্মিনালগুলো? আর এই স্থানান্তরের ক্ষেত্রে কোন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে?
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী?
পুলিশের কয়েকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। থানায় থানায় বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে।
যেসব ঘটনায় আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকার তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজেই তাকে নির্দেশনা দিয়েছেন এবং এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক একটি চিঠি আজই জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছাবে।
হজ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ
"আমাদের পরিবার থেকে আমরা চারজন হজে গিছিলাম এবং প্রত্যেকের কাছ থেকেই ওরা প্রায় চারটা কোরবানির টাকা নিছে। কিন্তু তারপরও কোরবানি দেওয়া হয়েছে কি-না সন্দেহ আছে। কারণ ওরা কোরবানির কোনো প্রমাণ আমাদের দেখাতে পারেনি। কেবল মুখে মুখেই বলে যাচ্ছে যে, কোরবানি ঠিকঠাক হয়ে গেছে," বলছিলেন হজ করে সদ্য দেশে ফিরে আসা একেএম আহসানুজ্জামান।
শুধু যৌন সমস্যা নয়, লিঙ্গের যে অবস্থা হতে পারে বড় রোগের সতর্কবার্তা
লিঙ্গোত্থানজনিত সমস্যা শুধু যৌন সমস্যা নয়, বরং হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস ও ডিমেনশিয়ার মতো রোগের প্রাথমিক সতর্কবার্তা হতে পারে। গবেষকদের মতে, এখন রোগী ও চিকিৎসক উভয়েরই এ বিষয়ে মনোযোগ দেওয়ার সময় এসেছে।
এখনো 'আসল' ব্রাজিল দেখার অপেক্ষায় বিশ্বকাপ
ইতিহাস বলে, বিশ্বকাপ জিততে শুধু প্রতিভা নয়, ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা এবং কঠিন ম্যাচে ফল বের করে আনার ক্ষমতা দরকার।
ফুটবল বিশ্বকাপ ২০২৬
এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচের তারিখ, সময়, ফলাফল, গ্রুপ পরিস্থিতি এবং নকআউট পর্বের তথ্য
নির্বাচিত খবর
অনলাইনে ফ্রি'তে বিশ্বকাপের খেলা দেখে বিপদে পড়ছেন না তো?
বিশ্বকাপ ফুটবল, ক্রিকেটসহ বড় কোনো ক্রীড়া আসর শুরু হলে অনলাইনে খেলা দেখতে দর্শকদের আগ্রহ বেড়ে যায়। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য অননুমোদিত লিংক ছড়িয়ে দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়।
সঞ্চয়পত্রের লাভ হাতে আসবে কম, প্রতিক্রিয়া কেমন হবে
মুনাফা কম পেলে কিংবা লাভের দিক থেকে ব্যাংকে টাকা জমা রাখার পরিবর্তে সঞ্চয়পত্রের বিনিয়োগ আকর্ষণীয় না হলে মানুষ সঞ্চয়পত্র কিনতে আগ্রহী হবে কি-না সেই প্রশ্নও উঠছে। সাধারণত অবসরপ্রাপ্ত চাকরিজীবী, প্রবাসী পরিবারের সদস্য কিংবা গৃহিণীরা সঞ্চয়পত্র বেশি কেনেন- এমন ধারণা প্রচলিত আছে।
করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে
রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
'পুশ ইনের আগে ভারত সীমান্তের লাইট বন্ধ করে দেওয়া হয়, এটি সবচেয়ে বড় সিগন্যাল'
বিজিবির কর্মকর্তারা বলছেন, প্রতিটি জেলার ক্ষেত্রেই বিএসএফের এই পুশ ইন করার 'প্যাটার্ন' বা ঘটনাপ্রবাহটা একইরকম। মে মাসের শেষদিক থেকে জুনের প্রথম ভাগ পর্যন্ত সীমান্তের অন্তত ২০টি পয়েন্টে অন্তত ২০০ জন মানুষকে বিএসএফ বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বলেও জানিয়েছে বিজিবি।
কীভাবে এত সম্পদের মালিক হলেন বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্স, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা কোম্পানি স্পেসএক্স এর মালিক। বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়াও তিনি।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
ফুটবল বিশ্বকাপ ২০২৬
তিনটি বিশ্বকাপে সঠিক বলা সেই জার্মান অর্থনীতিবিদের এবারের ভবিষ্যদ্বাণী কী?
জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট একটি জটিল পূর্বাভাস মডেলের মাধ্যমে পল দ্যা অক্টোপাসকে ছাড়িয়ে গেছেন, যা ২০১৪ সাল থেকে শতভাগ ক্ষেত্রে বিশ্বকাপের বিজয়ী সঠিকভাবে পূর্বাভাস দিয়েছে। এবার তার পূর্বাভাস কী?
বিশ্বকাপ জার্সি কুইজ: কয়টি দলের জার্সি আপনি চেনেন?
বিশ্বকাপে অংশগ্রহণ করা গলগুলোর রয়েছে অনেক নজরকাড়া জার্সি, কিন্তু তার কতটি আপনি চেনেন? অংশ নিন বিবিসি বাংলার বিশ্বকাপ জার্সি কুইজে।
বিবর্তিত মেসি কেন এখন মাঠে হেঁটে বেড়ান?
আর্জেন্টিনা যদি ১৯৬২ সালের পর প্রথম দেশ হিসেবে তাদের বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারে - এবং ইতিহাসে মাত্র তৃতীয় দেশ হিসেবে এই কীর্তি গড়তে পারে - তবে নিশ্চিতভাবেই বলা যায়, এর কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি।
বিশ্বকাপে ব্রাজিলের খেলা কখন, কবে, কার সাথে
যুক্তরাষ্ট্রে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিলো, সেই ১৯৯৪ সালে, ব্রাজিল ২৪ বছরের খরা ঘুচিয়েছিলো। এবার কি আবারো সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে? বিশ্বকাপ ফাইনালে যেতে হলে কোন কোন দলের বিপক্ষে খেলতে হবে দলটিকে? কোন কোন মাঠে খেলবে? কোন তারিখগুলোতে খেলবে?
বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সাথে
আর্জেন্টিনা এইবার গ্রুপ জে তে খেলবে আর গ্রুপে দলটির প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ফাইনালে উঠতে গেলে আর্জেন্টিনাকে কোন কোন দলের বিপক্ষে খেলতে হতে পারে? সেই খেলাগুলো কোন ভেনুতে এবং কখন অনুষ্ঠিত হবে?



















































